হোম-এ ফিরে যান
9
ফেজ 9 / 100%

ফেজ ৯: লঞ্চ থেকে ৩০ দিনের অ্যাকশন চেকলিস্ট

রমজানের আগে ও পরের কমপ্লিট টু-ডু লিস্ট

৯.১ প্রি-রমজান চেকলিস্ট (১৪ দিনের কাউন্টডাউন)

দিনকাজদায়িত্বস্ট্যাটাস
দিন -১৪ব্র্যান্ডের নাম ফাইনাল, লোগো ও পেজ খোলামার্কেটিং
দিন -১৩রাধনী প্রতিযোগিতার পোস্ট/ফর্ম তৈরি ও পোস্টমার্কেটিং
দিন -১২স্পন্সর প্রসপেক্ট লিস্ট তৈরিম্যানেজার
দিন -১১স্পন্সরদের সাথে যোগাযোগ শুরুম্যানেজার
দিন -১০স্টল লোকেশন ফাইনাল ও অনুমতিম্যানেজার
দিন -৯রাধনী রেজিস্ট্রেশন ডেডলাইনসবাই
দিন -৮টেস্টিং/অডিশন ইভেন্ট আয়োজনটিম
দিন -৭রাধনী সিলেক্ট ও মেনু ফাইনালম্যানেজার
দিন -৬ব্যানার ও প্যাকেজিং অর্ডারসাপ্লাই
দিন -৫মেনু লঞ্চ পোস্ট (সব চ্যানেলে)মার্কেটিং
দিন -৪ব্যানার/পোস্টার লাগানোসবাই
দিন -৩স্যাম্পলিং (৫০-১০০ পিস বিতরণ)সবাই
দিন -২ট্রায়াল রান ও প্রি-অর্ডার ওপেন ঘোষণামার্কেটিং
দিন -১সব রেডি চেক — ফাইনাল ব্রিফিংম্যানেজার

৯.২ রমজান ৩০ দিনের স্ট্র্যাটেজিক ফোকাস

সপ্তাহফোকাস এরিয়াকরণীয়
১ম (Learn & Adjust)লার্নিংকম আইটেম দিয়ে শুরু, কোয়ালিটি ঠিক করা, ফিডব্যাক নেওয়া। ওয়েস্টেজ হলেও শিখুন।
২য় (Grow)মার্কেটিংডিমান্ড অনুযায়ী প্রোডাকশন বাড়ান, বাল্ক অর্ডার মার্কেটিং, রিভিউ পোস্ট।
৩য় (Peak)ভলিউমপিক সিজন। বাল্ক অর্ডারে আগ্রাসী হোন, "Sold Out" করে FOMO তৈরি করুন।
৪র্থ (Maximize & Close)এক্সিটশেষ ৫ দিন ধামাকা অফার, ঈদ প্রি-অর্ডার, কাস্টমার ডাটাবেস ফাইনাল।


৯.৩ পোস্ট-ঈদ অপারেশন (ক্লোজিং চেকলিস্ট)

রমজান শেষ মানেই ব্যবসা শেষ নয়। সুন্দর ক্লোজিং পরের বছরের প্রস্তুতির অর্ধেক।

কাজবিস্তারিতস্ট্যাটাস
ইকুইপমেন্ট স্টোরেজব্যানার, লাইট, টেবিল পরিষ্কার করে প্যাক করে রাখুন।
ফাইনাল হিসাবমোট লাভ, লস এবং টিমের পাওনা মিটিয়ে দিন।
টিম পার্টিটিমের সবাইকে নিয়ে একদিন লাঞ্চ/ডিনার।
কাস্টমার ডাটাবেসসব অর্ডার স্লিপ থেকে নাম্বার এক্সেলে তুলে রাখুন।
ডোনেশনলাভের ২.৫% বা সাধ্যমতো গরিবদের দান করুন (বরকত বাড়বে)।

৯.৪ দৈনিক অপারেশন রুটিন (সাকসেস চেকলিস্ট)

সকাল ১০:০০ - ১২:০০ (প্ল্যানিং)

  • রাধনীকে ফোন করে কনফার্ম করা।
  • আজকের মেনু পোস্ট (FB + WA)।
  • প্যাকেজিং ম্যাটেরিয়াল চেক।

দুপুর ১২:০০ - ৩:০০ (অ্যাকশন)

  • প্রি-অর্ডার কাটঅফ ও ফাইনাল সংখ্যা রাধনীকে জানানো।
  • ডেলিভারি রুট প্ল্যান ও ক্যাশ বক্স রেডি।

বিকেল ৩:০০ - ৬:০০ (War Time)

  • খাবার পিক করা ও কোয়ালিটি টেস্ট (সংখ্যা + স্বাদ)।
  • স্টল সাজানো ও ফটো/ভিডিও শুট।
  • বিক্রি ও ডেলিভারি শুরু।

রাত ৮:০০ - ১০:০০ (ক্লোজিং)

  • হিসাব মেলানো (রেজিস্টারে এন্ট্রি)।
  • রাধনীকে পেমেন্ট ও কালকের অর্ডার।
  • সোশ্যাল মিডিয়ায় "Thank You" বা রিক্যাপ পোস্ট।

নোট: প্রতিদিনের সমস্যা ও কালকের সমাধানের প্ল্যান লিখে রাখুন।


৯.৪ সাপ্তাহিক রিভিউ মিটিং টেমপ্লেট

প্রতি শুক্রবার মিটিং করুন:

  1. সপ্তাহের পারফরম্যান্স: মোট বিক্রি, মোট খরচ, মোট লাভ, বেস্ট সেলিং আইটেম।
  2. কী ভালো হয়েছে? (টিমের প্রশংসা)।
  3. কী উন্নতি করতে হবে? (ভুল থেকে শিক্ষা)।
  4. পরের সপ্তাহের প্ল্যান ও মেনু পরিবর্তন।

দৈনিক অপারেশন চেকলিস্ট

প্রতিদিনের কাজগুলো ঠিকমতো করতে নিচের চেকলিস্টগুলো অনুসরণ করুন। প্রতিটি আইটেম সম্পন্ন হলে টিক দিন।